পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ধাণীসাফা বাজারের নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়ার সম্পর্ক হতে ফেরাতে না পারার কারণে রুম্মান গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। যদিও তাঁর স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছে। রুম্মান উপজেলার ধানীসাফা গ্রামের কবির হোসেনের ছেলে।থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, যুবক রুম্মান গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গভীর রাতে বাসায় ফিরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।রুম্মানের বাবা কবির হোসেন হাওলাদার অভিযোগ করেন, তাঁর ছেলের স্ত্রীর পরকীয়ার কারণে তার ছেলে মারা গেছে। ছেলের বউ নাছরিনের সাথে বাজারের এক ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। অনেকবার নিষেধ করেও পরকীয়া হতে ছেলের বউকে ফেরাতে পারেননি।এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে রুম্মান তার স্ত্রীর সাথে সম্পর্কে না জড়ানোর কথা বললে ব্যবসায়ীর সাথে দ্বন্দ্বে জড়ান। এর জের ধরে ওই ব্যবসায়ী তার ছেলে রুম্মানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করে এবং তার ছেলেকে হয়রানি করে। এ পরকীয়ার অভিযোগের বিষয়ে রুম্মানের স্ত্রী, দু সন্তানের জননী গৃহবধূ নাছরিন বেগম (২৭) অস্বীকার করে বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়।’মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) বিবিসির প্রতিবেদনে এ Read more

মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১১ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। শুক্রবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারের Read more

‘আমরা সব কিছুই অনেক মজা করে শুট করেছি’
‘আমরা সব কিছুই অনেক মজা করে শুট করেছি’

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। Read more

ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু
ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশ-বিদেশের ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের Read more

ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন