ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশ-বিদেশের ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের স্টলে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই ফেস্ট আয়োজন করা হয়েছে।ফেস্টে শিক্ষার্থীরা মক ইন্টারভিউ, ইন্টারেক্টিভ সেশন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে শীর্ষস্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এছাড়া, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং ক্যারিয়ার প্ল্যানসহ বিভিন্ন বিষয়ে এই ফেস্টে ৬টি সেশন অনুষ্ঠিত হবে।এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে ক্যারিয়ার ফেস্ট আয়োজন করে আসছি। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এই ফেস্ট থেকে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পাবে এবং নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে’ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। শুধু সরকারের উপর নির্ভর করে পর্যাপ্ত রিসোর্স মবিলাইজেশন ও সংকট নিরসন করা সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিয়ে সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।’উদ্বোধনী দিনে ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইশতিয়াক শাহরিয়ার অলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের মডারেটর কাজী গোলাম রাব্বানী মাওলা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ফারজানা কাদের, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার, ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মারজুক, সাবেক সহ-সভাপতি আজহার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুনতাসির বিন সিদ্দিক বক্তব্য রাখেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস

টাঙ্গাইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মোটরসাইকেলের শোরুমগুলোতে। তেলের দুষ্প্রাপ্যতার কারণে গ্রাহকরা নতুন বাইক কেনার আগ্রহ হারানোয় শোরুমগুলোতে Read more

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

১২ মে: নামাজের সময়সূচি
১২ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা
এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ Read more

কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস
কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের লিংগোফু প্রদেশ থেকে আনা তিনটি সাব-এডাল্ট (১১-১৪ মাস বয়সী) বাঘকে বাসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন