মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করে।এছাড়া আটক করা হয় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)। তারা উভয়ই মোংলা পৌর শহরের বাসিন্দা।এদিকে, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতেই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম উল হক।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

আবু ত্বহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর, দিলেন ছবি ও ভিডিও
আবু ত্বহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর, দিলেন ছবি ও ভিডিও

ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আদনানকে নিয়ে এবার তাঁর স্ত্রী সাবিকুন Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন