বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দরিদ্র কৃষাণীর ৬ শতক জমির রোপা আমন ধান টেনে তুলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী জেনারেল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ৩ জন। মঙ্গলবার(১৯ আগস্ট) বিকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মারধরের শিকার নাছিমা বেগম। নাছিমা বেগম একই এলাকার সুলতান মিয়ার স্ত্রী।অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী জেনারেল মিয়ার সাথে নাছিমা বেগমের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময়ে জেনারেল মিয়া ও তার লোকজন নাছিমা বেগমের ক্ষতি করার পায়তারা করতে থাকে। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। কিন্তু গ্রাম্য শালিস বৈঠক মানেনি জেনারেল মিয়া। মঙ্গলবার বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় নাছিমা বেগমের জমির রোপা আমন ধান জেনারেল মিয়া, তার ছেলে জেবু মিয়া ও জুয়েল মিয়া জোরপূর্বক টেনে তুলে ফেলে। খবর পেয়ে বাধা দিতে গেলে নাছিমা বেগম, তার স্বামী সুলতান মিয়া ও মেয়ে সুমাইয়া বেগমকে মারধর করেন তারা। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাছিমা বেগম। নাছিমা বেগম বলেন, ‘আমার কোন ছেলে সন্তান নেই। তাই তারা জোরপূর্বক আমার জমির ধান তুলে ফেলেছে। বাধা দিতে গেলে আমাদেরকে মারধর করা হয়। থানায় অভিযোগ দেওয়ার কারণে জেনারেল মিয়া নানা ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। জেনারেল ও তার লোকজনের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছি না। নিরাপত্তাহীনতায় ভুগছি।’বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘অভিযোগ পেয়েছি। এসআই রাসেলকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার
জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত Read more

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান Read more

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান Read more

এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান
এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন