প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনী আসন বণ্টন নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। তিনি বলেন, ৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রস্তুতি চলছে। সব সংসদীয় আসনে একাধিক ও যোগ্য প্রার্থী থাকার পরেও সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরকেও আসন দিচ্ছে বিএনপি। শিগগিরই মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অনেকে মনোনয়ন বঞ্চিত হবেন উল্লেখ করে তারেক রহমান বলেন, মনোনয়ন বঞ্চিতদের দেশ ও জনগণের স্বার্থে, দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল যাকে মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করে, তাদের বিজয়ী করতে সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, ‘এমন কোনো আচরণ করবেন না, যাতে পুরো বিএনপি বিব্রত হয়।’ বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এ সময় ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দায়িত্বশীল দল হিসেবে শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপর দিকে যথাসাধ্য সম্ভব সরকারকে সহযোগিতা করে আসছে। কিন্তু প্রতিনিয়ত নিত্যনতুন শর্ত জুড়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন থাকা প্রয়োজন।   তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন হবে কিনা, জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। এমন হবার কথা ছিল না। আগামীর জাতীয় নির্বাচন নিয়ে জনগণের সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে। কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে অগণতান্ত্রিক বা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনাশর্তে আত্মসমর্পনের পথে হাটতে হয় কিনা এমন বিপদের কথাও সব রাজনৈতিক দলগুলোকে স্মরণ রাখার বিনীত অনুরোধ রাখেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ
ববিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে Read more

ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর
ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল Read more

এলপিজি আমদানি ও উৎপাদনে ভ্যাট কমাল সরকার
এলপিজি আমদানি ও উৎপাদনে ভ্যাট কমাল সরকার

এলপি গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ Read more

পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ধর্ষণ মামলা করায় ভাবীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।এ ঘটনার Read more

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন