কক্সবাজার সদর মডেল থানার ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা বাবদ পুলিশের ১০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে একই থানার কনস্টেবল জুয়েল আহমেদ-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি ১৩ আগস্ট দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি জানাজানি হয়। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু বলেন, এ ঘটনায় পূর্ণ তদন্ত করা হবে। কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২১ নভেম্বর থানায় যোগদান করা ওসি মো. ইলিয়াস খান-এর অধীনে কনস্টেবল জুয়েল আহমেদ রেজিস্টারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি চেকের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে ২৪ মার্চ থেকে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার পর ২৭ এপ্রিল জুয়েল আহমেদকে ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আটক করা হয়। এরপর ২৯ এপ্রিল কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওসি মো. ইলিয়াস খান বলেন, ‘আমার মনে হয় না জুয়েল ছাড়া অন্য কেউ জড়িত আছে। তবে দুদকের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে।’ মামলার প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, কক্সবাজার সদর মডেল থানার একটি সঙ্গবদ্ধ চক্রও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পর এবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়েছে। আগামী Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা
বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা

আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক কিছুতেই 'জঙ্গি' তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে; এখন আবার রাষ্ট্রীয় বয়ানে Read more

আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, আটক ৬
মালয়েশিয়ায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, আটক ৬

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন