চট্টগ্রামের সাতকানিয়ায় এক পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের উৎসবের হাসি-কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনায়।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের শামসু মেম্বার পাড়ায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। প্রাণ হারায় মুসকান (৪) ও তার মামাতো ভাই সাফওয়ান (দেড় বছর)।সকালটা ছিল উৎসবমুখর। ঘরে বিয়ের আমেজ, উঠানে শিশুদের খুনসুটি। মুসকান মামার বাড়িতে এসেছে বেড়াতে, সঙ্গে খেলায় মেতেছিল মামাতো ভাই সাফওয়ান। একপর্যায়ে হাসি-আনন্দে ভরা উঠান নিস্তব্ধ হয়ে যায়—শিশু দুজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের লোকজন চারদিকে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর পাশের পুকুরের পানিতে ভেসে ওঠে দুই ছোট্ট দেহ। স্বজনরা ছুটে গিয়ে তুলে আনেন তাদের। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বজনদের বুকফাটা কান্নায় মুহূর্তেই শোকে ছেয়ে যায় পুরো গ্রাম। মায়ের আহাজারি, বাবার অসহায় নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা, আর আত্মীয়স্বজনের অশ্রুতে ভারী হয়ে ওঠে বিয়ের আনন্দঘন পরিবেশ।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল মুসকান। উঠানে খেলার এক পর্যায়ে মুসকান ও তার মামাতো ভাই সাফওয়ান বাড়ির পাশের পুকুরে নেমে যায়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম Read more

অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল
অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট Read more

কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক
কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক

কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করলে, Read more

সৌদি আরব সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
সৌদি আরব সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে Read more

ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী
ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন