ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিমানমন্ত্রী এ কথা জানান।  অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকলে তা কী এবং না থাকলে তার কারণ কী?জবাবে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।বিমানমন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার বর্তমানে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। তবে ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি -১১ লঞ্চ থেকে সেকান্তর রাঢ়ী (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নদীতে Read more

‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা Read more

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন

ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ, হবে সরাসরি সম্প্রচার
শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ,  হবে সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (রোববার) সূচনা বক্তব্য উপস্থাপন Read more

উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন
উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন

সাড়াশি অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখলে যেতে বসেছিল কক্সবাজার সমুদ্রসৈকতর বালিয়াড়ি। তবে নতুন করে গড়ে ওঠা সেই অবৈধ Read more

মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন