পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার (১৯ আগস্ট) জানা গেছে জমির মালিক তানিয়া বেগম (২৬) মামলার প্রস্তুতি নিচ্ছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে রফিক মাতুব্বর তার ভাইদের নিয়ে দলবদ্ধ হয়ে তানিয়া বেগমের জমিতে প্রবেশ করে। এসময় তারা শতাধিক বিভিন্ন প্রজাতির বাগানের গাছ কেটে ফেলে এবং টিন-কাঠের তৈরি ঘর উত্তোলনের চেষ্টা করে। খবর পেয়ে জমির মালিক তানিয়া বেগমের স্বজনরা বাঁধা দিলে তাদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলচেষ্টা বন্ধ করে এবং দলিলপত্রসহ থানায় আসতে অভিযুক্তদের নির্দেশ দেয়।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিক সরদার জানান, গভীর রাতে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রফিক মাতুব্বর ও তার মামাতো ভাইরা গাছ কাটছে। আমি বাধা দিলে তারা শোনেনি। পরে ঘর তুলতে গেলে পুলিশ এসে বন্ধ করে দেয়।জমির মালিক তানিয়া বেগম বলেন, ‘১৯৯৬ সালে আমার শ্বশুর রশিদ চৌকিদার রফিক মাতুব্বরের পিতা হামিরুল মাতুব্বরের কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করেন। দলিল নম্বর ২৯৪৩, খতিয়ান নম্বর ২৪ ও ২৭, জেএল নং ১০৫। পরবর্তীতে ২০২৩ সালে জমিটি নামজারি করে নতুন খতিয়ান খোলা হয়। এর মধ্যে এক মাস আগে আমার নামে ৬ শতাংশ জমি দলিল করে দেন আমার শ্বশুর। আমার শশুর দীর্ঘ ২৫ বছর ধরে ভোগদখলে আছেন। জমিতে আমরা বাগান করে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। এর আগেও রফিক মাতুব্বর জমি দখলের চেষ্টা করলে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করে আমার শশুর। আদালত আমাদের পক্ষে রায় দেন এবং প্রকৃত দখলদার রশিদ চৌকিদারের নাম ঘোষণা করেন। সেই আদেশ থাকা সত্ত্বেও তারা রাতের আঁধারে আমার বাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টা করছে।’স্থানীয় গ্রাম পুলিশ নওয়াব আলী বলেন, ‘রাতে জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি গাছ কেটে ফেলা হয়েছে এবং টিন-কাঠের ঘরের চালা পড়ে আছে। আমার জানা মতে জমিটি তানিয়া বেগম ভোগদখলে ছিলেন।’অভিযুক্ত রফিক মাতুব্বর বলেন, ‘জমিটি আমার বাবার রেকর্ডীয় সম্পত্তি। তাই ঘর উত্তোলনে গিয়েছিলাম।’ তবে তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, সমুদ্রের দুয়ার, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামকে নিয়ে আবারও সরব হলেন এরই এক সন্তান–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিষ্ঠাতা মেয়র Read more

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ন টাওয়ারের Read more

ওসমান হাদির বাড়িতে চুরি
ওসমান হাদির বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ Read more

আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন