প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি দ্বীপে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের আবহাওয়াবিদ রুবি বার্গ এক সতর্কবার্তায় বলেছেন, “পূর্ব আটলান্টিক দিয়ে অগ্রসরমান অবস্থায় অ্যারিন আকারে বড় হবে। যুক্তরাষ্ট্রর পূর্ব উপকূলের সৈকতগুলোতে বিপজ্জনক উল্টো স্রোত বইতে পারে।”সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেনটি যুক্তরাষ্ট্রের কোনো ভূখণ্ডে সরাসরি আঘাত হানবে না। তবে উত্তর ক্যারোলিনার বাইরের অংশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষকে জলোচ্ছ্বাসের সতর্কতা দেওয়া হয়েছে। এতে করে সেখানকার কিছু জায়গার মানুষকে সরে যেতে বলা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকালে হারিকেনটি ক্যাটাগরি-২ এ নেমে আসে। এরআগে গত শনিবার হারিকেন অ্যারিন ক্যাটাগরি-৫ এ রূপ নেয়। এরপর এটি দুর্বল হয়। তবে আবহাওয়াবিদরা সতর্কতা দিয়েছেন, হারিকেনটির অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে।এদিকে হারিকেনটির প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। এই সময়টায় সমুদ্র থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে।আটলান্টিক মহাসাগরে চোখ রাঙানো হারিকেন অ্যারিনের ‘চোখ’ বা মূল কেন্দ্র দেখতে গত শনিবার বিমান নিয়ে গিয়েছিলেন একদল হারিকেন হান্টার। তারা সেখানকার ভিডিও করে এনেছেন।এতে দেখা যাচ্ছে, হারিকেনটির বাইরে অংশে রোদ দেখা যাচ্ছে। এরপর বিমানে করে তারা যে-ই হারিকেনটির ভেতরে প্রবেশ করেছেন, তখন বৃষ্টির পানি বিমানটিতে আছড়ে পড়তে থাকে। এছাড়া বাইরের অংশটি সম্পূর্ণ ঘোলা হয়ে যায়। এ সময় বিমানটি অস্বাভাবিকভাবে কাঁপতেও থাকে।এই ব্যক্তিরা বিমানটি নিয়ে যখন হারিকেনটির ভেতর প্রবেশ করেন তখন এটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার। ওই সময় এটি সর্বোচ্চ শক্তিশালী ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছিল।সূত্র: সিবিএস নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।মঙ্গলবার Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে Read more

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক Read more

নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

নরসিংদীর পৌর শহরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন