টাঙ্গাইলের মির্জাপুরে দুপুরবেলা স্ত্রীকে হত্যার করে একইদিন রাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি দিয়েছেন নিহত নারীর স্বামী লতিফ মিয়া। সোমবার (১৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে স্ত্রী রোজী বেগমকে  কুড়ালের আঘাতে হত্যা করেন স্বামী লতিফ মিয়া। ঘটনার পর সোমবার দিবাগত রাত ২ টার দিকে থানায় হাজির হয়ে ধরা দেন তিনি।নিহত রোজী বেগম একই উপজেলার মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী রোজী বেগম একজনের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী কৌশলে পরকীয়া প্রেম চালিয়ে যায়। এসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে তার স্ত্রী রোজী বেগম বাবার বাড়ি চলে গেলে রোববার পারিবারিক শালিসের মাধ্যমে তাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘লতিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য কিছু কৌশল অবলম্বন করার চেষ্টা চলছিলো। পরে লতিফ রাতেই থানায় হাজির হন। আদালতে হত্যার দায় স্বীকারও করেছেন তিনি।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের

জুলাইয়ে সংঘটিত আওয়ামী গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ
রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন দহকুলা রেল সেতুর স্লিপার ও রেল সংযোগে লোহার নাট বল্টুর Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) Read more

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন