টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এ জয়ে কার্যত এখনও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল নুরুল হাসান সোহানের বাহিনী। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ডারউইনে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। মাত্র ৩.৩ ওভারেই ৫৫ রান তুলে ফেলে টাইগাররা। ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন নাঈম শেখ। এরপর সাইফ হাসান (১০ বলে ৩) ও জিশান আলম (২৩ বলে ৩০ রান) দ্রুত বিদায় নিলে রানের চাকা মন্থর হয়ে যায়। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুকছিল তখন নুরুল ও আফিফ হোসেন চতুর্থ উইকেটে ৩৩ বলে ৪৩ রানের এক জুটি গড়েন। নুরুল আউট হওয়ার পর ইয়াসির আলীকে (১৩ বলে ২২) নিয়ে শেষ ৩১ বলে ৫২ রান যোগ করেন আফিফ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। আফিফ টিকে ছিলেন ৪০ বলে ৪১ রান করে। ইয়াসির অপরাজিত ছিলেন ১৩ বলে ২২ রান করে।   নির্ধারিত রান তাড়া করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপে শুরুটা ভালো হয়নি নর্দার্ন টেরিটরির। হাসান মাহমুদ জেইক ওয়েদারাল্ডকে ফেরানোর পর রিপন মণ্ডল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডার্সি শর্টকে ও তোফায়েল আহমেদ স্যাম এল্ডারকে ফিরিয়ে দিলে বিপাকে পড়ে নর্দার্ন। তবে ৩৪ রানে ৩ উইকেট হারিয়েও দমে যায়নি নর্দান টেরিটরি। সেখান থেকে কনর ক্যারল ও জর্ডান সিল্ক ৮২ রান যোগ করেন চতুর্থ উইকেটে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৩০ বলে ৪৩ রান করা ক্যারলকে ফিরিয়ে ভাঙেন জুটি। ৪১ বলে ৪৮ করা সিল্কের উইকেটটিও পেয়েছেন রাকিবুল। ১৪.১ ওভারে ১১৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা নর্দার্ন টেরিটরি এরপর শুধু ব্যবধানই কমাতে খেলেছে। রাকিবুল ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদ।বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস একাডেমি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চলমান বন্যায় কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। পুরো এলাকা পানির নিচে চলে যাওয়ায় অনেকেই Read more

মুরাদনগরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
মুরাদনগরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ
সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ

কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার সংযোগকারী প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কের হোমনা উপজেলা সদর থেকে রঘুনাথপুর পর্যন্ত ১৪ কিলোমিটার Read more

ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট
ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, রোববার Read more

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন