কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে জমিজমা ও সম্পত্তি ভাগ করে দেন। তবে শর্ত ছিল, বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করা হবে। সোমবার বিকেলে হজের টাকা না দিয়ে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত সুরুজ মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, “গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পলাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

শিক্ষকের বেদম বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয়ের সামনে বিক্ষোভ
শিক্ষকের বেদম বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয়ের সামনে বিক্ষোভ

পিরোজপুরের নেছারাবাদে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেদম বেত্রাঘাতের অভিযোগ পাওয়া গেছে সহকারী Read more

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি

আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির জেন জি। Read more

মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত
মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং Read more

টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে
টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে

টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সীমিতসংখ্যক পাম্প খোলা থাকলেও সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন