গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এতে প্রাণ ঝরেছে ৪১৮ জনের এবং আহত হয়েছেন ৮৫৬ জন। নিহতদের মধ্যে নারী ৭২ জন (১৭ দশমিক ২২ শতাংশ) এবং শিশু ৫৩ (১২ দশমিক ৬৭ শতাংশ)। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। প্রতিবেদন অনুসারে, জুলাইয়ে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এতে নিহত হন ১০৯ জন, যা মোট প্রাণহানির ২৬ দশমিক ০৮ শতাংশ। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। দুর্ঘটনায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩ দশমিক ৪০ শতাংশ। এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ। সবচেয়ে ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ২৬ দশমিক ৪১ শতাংশ, আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ২২ শতাংশ। ঢাকা বিভাগে ১১৭টি দুর্ঘটনায় ১০৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪৭টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। রাজধানীতে ২৬টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার প্রধান কারণরোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ হলো- ১. ত্রুটিপূর্ণ যানবাহন; ২. ত্রুটিপূর্ণ সড়ক; ৩. বেপরোয়া গতি; ৪. চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; ৫. বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; ৬. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; ৭. তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; ৮. জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; ৯. দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; ১০. বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি; এবং ১১. গণপরিবহন খাতে চাঁদাবাজি। সুপারিশরোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনা কমাতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেছে। এগুলো হলো- ১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; ২. চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে; ৩. বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে; ৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; ৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে; ৬. পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; ৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; ৮. রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের উপর চাপ কমাতে হবে; ৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; ১০. সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও মানবিক আচরণই এই আনন্দকে পরিপূর্ণ করে তোলে। এমনই এক Read more

আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট
ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ওসির ফেসবুক পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া Read more

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই রাষ্ট্রপ্রধানের মতে, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।নিকোলাস Read more

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন