আজ বিশ্ব মানবতা দিবস। দুর্যোগ কিংবা প্রতিকূলতায় জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবনের নিরাপত্তা দিতে যারা কাজ করেন, তাদের স্বীকৃতি দিতেই জাতিসংঘ ২০০৮ সালের ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা দেয়। এবারের দিবসের প্রতিপাদ্য- বিশ্বব্যাপী সংহতি জোরদার করা এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন।‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—আজকের পৃথিবীতে ভূপেন হাজারিকার এই ভাবনা কতটা প্রাসঙ্গিক? যুদ্ধ, হানাহানি, সংঘাতে পূর্ণ এই বিশ্বে মানবতার অস্তিত্বইবা রয়েছে কতটুকু?বিশ্ব মানবিক দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা কেবল একটি অনুভব নয়, এটি একটি দায়িত্ব। এই দিনে মানুষকে উৎসাহিত করা হয় সহানুভূতিশীল, সহনশীল ও মানবিক হতে।যুদ্ধবিধ্বস্ত নগরীতে থেমে যায় গুলির শব্দ, কিন্তু থামে না স্বজন হারানো মানুষের আর্তনাদ। আবার কোথাও ঝড়ের রাতে সব হারিয়ে নিঃস্ব জনপদ তাকিয়ে রয় একটু আশ্রয় আর খাবারের প্রত্যাশায়। কোথাও বা আগুনের হাত থেকে বাঁচার আকুতি আবার কোথাও ভবন ধসে থেঁতলে যায় শত শত প্রাণ।এত হাহাকার আর অবিচারের ভিড়ে কিছু মানুষ এগিয়ে আসে এই বিপদগ্রস্ত মানুষগুলোকে বাঁচাতে, এগিয়ে আসে তাদের জীবনকে কিছুটা সহজ আর নিরাপদ করতে। হানাহানি, বিভাজন আর স্বার্থের ভিড়ে কিছু মানুষ আজও বাঁচে মানবিক মানুষ হয়ে, যারা ছড়িয়ে দেয় মানবতার বার্তা।মানবাধিকার কর্মী খুশী কবির বলেন, ‘এক দল ভাঙচুর করে; জ্বালিয়ে-পুড়িয়ে দেয়, আর অন্য দল ঠিকই সহযোগিতা করে। যারা সহযোগিতা করে, সেটাকেই আমরা উদ্‌যাপন করতে চাচ্ছি। যারা ধ্বংস করে, তাদেরকে দিয়ে সব মানুষকে মূল্যায়ন করবো না।’বিশ্ব মানবতা দিবস আমাদের স্মরণ করায় মানবিক সহায়তার কথা, জাগ্রত করে মানবতাবোধ, যা হয়ে যায় অসুন্দরের বিপরীতে সুন্দরের দৃষ্টান্ত।ইতিহাসবিশ্ব মানবিক দিবস পালনের পেছনে রয়েছে একটি করুণ ঘটনা। ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে এক ভয়াবহ বোমা হামলা হয়। ওই হামলায় জাতিসংঘের বিশেষ দূত সার্জিও ভিয়েরা দে মেলোসহ ২২ জন জাতিসংঘ কর্মী নিহত হন। এই ট্র্যাজেডির স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তায় নিযুক্ত কর্মীদের স্বীকৃতি দিতে জাতিসংঘ ২০০৮ সালে ১৯ আগস্টকে বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা করে।তখন থেকেই প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে মানবিক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর
ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ দুই Read more

বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়বস্তু ‘ডানপন্থীদের’ উত্থান। ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্রই এক Read more

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১
দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন