হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।এ অভিনেত্রী মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে লেখেন, ‘আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।’এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থা থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ছেলেরও জ্বর।পরীমণির তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। এ তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠজন জানান, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে এখনো প্রচণ্ড জ্বর আছে। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরও ব্যথা। চিকিৎসকরা কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে।প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে পূণ্যর। ছেলের জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এরপর নিজেকে ফিট করে ফের ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূণ্য আর কাজ নিয়েই ব্যস্ততা ছিল তার। এরইমধ্যে ২০২৪ সালের মে মাসে জানান, কয়েক মাস আগে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বেশ ঘটা করেই মেয়ে মা হওয়ার খবর জানিয়েছিলেন নায়িকা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়
কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়

বাণিজ্যিকভাবে চীনা মুরগি (তিতির) পালন করে সাফল্য অর্জন করেছেন খামারি মাসুদুল আলম। এতে ঘুরেছে তার ভাগ্যের চাকা। বাণিজ্যিকভাবে এ পাখি Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪পালাতক আসামিকে আটক করা হয়েছে। শনিবার(২৪ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন