রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘খুব চমৎকার হয়েছে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে এটিকে ‘সেরা বৈঠক’ বলতে চান না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, নিকট ভবিষ্যতেই হবে সেরা বৈঠক।হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি নিজে।সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই চমৎকার আলোচনা হয়েছে। আমরা স্পর্শকাতর সব বিষয় নিয়ে কথা বলেছি… তবে আমার মনে হয় সেরা আলোচনাটা এখনও বাকি আছে।”প্রসঙ্গত জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষপাতী এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান তিনি।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জেলেনস্কি ইঙ্গিত দিলেন ট্রাম্পের সঙ্গে তিনি একমত এবং তিনিও ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন।সূত্র : সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর Read more

সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা
মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলিরা। নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে Read more

সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি
সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে শেরপুর সদরের হেরুয়া বাজার পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২৬ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন