চট্টগ্রাম নগরীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়ে রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ টাকায়। এক মাস আগেও দাম ছিল ১৫০ টাকার আশপাশে। ফলে রান্নাঘরের নিত্য ব্যবহার্য এই পণ্যটি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।গত মাসের শুরুতে কাঁচামরিচের দাম একবার ৪০০ টাকা ছাড়িয়ে যায়। পরে ধাপে ধাপে কমে এলে ক্রেতারা কিছুটা স্বস্তি পান। কিন্তু এবার নতুন করে দামে লাফিয়ে ওঠায় ফের বিপাকে পড়েছেন তারা।নগরীর কাজির দেউড়ি, রেয়াজুদ্দিন বাজার ও নতুন বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায়। তবে সরবরাহ সংকটের অজুহাতে গতকাল সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায়।কাজির দেউড়ি বাজারের খুচরা ব্যবসায়ী নাছির বলেন, ‘রেয়াজুদ্দিন বাজারের পাইকারি আড়ত থেকে কেজিপ্রতি ২৫০ থেকে ২৮০ টাকায় কিনতে হচ্ছে। অনেক মরিচ নষ্ট হয়ে যাচ্ছে। ভালো মরিচ বেছে বিক্রি করতে হয়। লাভ রাখতে পারি মাত্র ২০–৩০ টাকা।’রেয়াজুদ্দিন বাজারের আড়তদার জিয়াউদ্দিন সুমন জানান, ‘বৃষ্টিতে কাঁচামরিচের গাছ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাবনা থেকে চট্টগ্রামে সবচেয়ে বেশি মরিচ আসে। সেখানকার উৎপাদন কমে যাওয়ায় সরবরাহও কমেছে। এখন কাঁচামরিচের মৌসুমও নয়। ফলে দাম বেড়েছে।’অতিরিক্ত দামে কাঁচামরিচ কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। জাফর উল্লাহ নামের এক ক্রেতা বলেন, ‘কাঁচামরিচের ব্যবহার সীমিত। অথচ দুদিনেই কেজিতে ১০০ টাকা বেড়ে গেছে। আড়তদারদের কাছ থেকে ব্যবসায়ীরা আগেই কিনেছেন। তাহলে এত দ্রুত দাম বাড়ল কীভাবে? বিষয়টা অস্বাভাবিক।’ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা প্রায়শই খরা, অতিবৃষ্টি বা মৌসুমের অজুহাতে পণ্যের দাম বাড়ান। গত বছরও একইভাবে কাঁচামরিচের দাম ৪০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তাই তারা মনে করছেন, এটি বাজার সিন্ডিকেটের কারসাজি।ভোক্তারা বলছেন, কাঁচামরিচ নিত্যপ্রয়োজনীয় না হলেও প্রতিদিনের রান্নাঘরে অপরিহার্য। তাই এর লাগামহীন দাম সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। তাদের মতে, প্রশাসনকে বাজারে কঠোর নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে আড়ত ও পাইকারি বাজারে অভিযান চালানো ছাড়া দমন সম্ভব নয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড
ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড

ভোলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালী ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য Read more

সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি
সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেল Read more

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে।বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ Read more

অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদী ছায়া দেখছেন জি এম কাদের
অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদী ছায়া দেখছেন জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন