২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো নিয়মিত তারকা খেলোয়াড়েরা রয়েছেন।আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের আতিথেয়তা নেবে আলবিসেলেস্তেরা।প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও বোর্নমাউথের ডিফেন্ডার জুলিও সোলারকে ডেকেছেন স্কালোনি।সবশেষ কলম্বিয়া ও চিলির বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো, মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ। দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার, ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল।আর্জেন্টিনা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের শীর্ষে তারা।আর্জেন্টিনার প্রাথমিক দলগোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলিস্টার।ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
