নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য বিষয়ক ছোট কাগজ। পত্রিকাটি প্রতি ৩ মাস পর পর প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে জুন মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় পার্কভিউ রেস্টুরেন্টের সেমিনার রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির যাত্রা শুরু হয়।জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথাসাহিত্যিক রবিউল করিম, লেখক ও সাংবাদিক বরেন্দ্র ফরিদ, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মনোয়ার লিটন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি আজাদ হোসেন মুরাদ, ‘পুষ্প কেতন’ পত্রিকার সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুল নয়ন, যাযাবর ব্যান্ডের ভোকাল খাদেমুল ইসলাম ক্যাপ্টেন এবং কবি ও গল্পকার মমিনুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুবেল হোসেন, সুমন আলী, আব্দুল মান্নান, শাহদাৎ রাজীন সাগর, সজিব হোসেন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, এক সময় সাহিত্য আন্দোলনের প্রধান বাহন ছিল ছোট পত্রিকা বা লিটলম্যাগ। কিন্তু নানা সংকটে লিটলম্যাগের কলেবর ছোট হয়ে গেছে। প্রকাশকরা অনেকেই অর্থসংকটে তাদের প্রকাশনা বন্ধ করে দিয়েছেন। প্রান্তিক এই জেলা থেকে প্রকাশিত ‘পুষ্প কেতন’ পত্রিকাটি তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)
পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)

ভারতে পণ্য ডেলিভারি দেওয়ার সময় এক নারীর স্পর্শকাতর স্থানে ইচ্ছে করে হাত দিয়েছে এক ডেলিভারিম্যান। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা Read more

নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লাশের Read more

বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ
বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত Read more

জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন