রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ভূয়া পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।ঘটনায় আটককৃত তুষার শেখ (২৩) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়ার বিহাড়িয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে কালুখালীর সোনাপুর মোড়ে তুষার পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করে। তার ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুষার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে।লোকজনের ধাওয়া খেয়ে তুষার কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়। এ সময় কালুখালী সেনাক্যাম্পের একটি টিম তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করে।এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘আটককৃত ভূয়া পুলিশকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক Read more

বিএনপি নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রশিবিরের, না চাইলে ব্যবস্থা
বিএনপি নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রশিবিরের, না চাইলে ব্যবস্থা

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন