টাকা না পাওয়ায় বাবার সঙ্গে অভিমান করে সাকিব মন্ডল (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় ইউপি সদস্য জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের ট্রাকচালক কালাম মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সাকিব বাড়ি থেকে একটি বাইসাইকেল বিক্রি করে পরিবারকে না জানিয়ে কুয়াকাটা যায়। পরে আমতলী এসে বাবাকে ফোন দিয়ে কিছু টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করেন। পরে কালাম মন্ডল পরিচিত ব্যবসায়ী জসিম গাজীকে তার ছেলেকে এজেন্সি অফিসে রাতের জন্য রাখার অনুরোধ করেন। জসিম গাজী সাকিবকে অফিসে রেখে নিজ বাড়িতে চলে যান। সেদিন রাতেই বাবার অভিমানে সাকিব কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।সোমবার সকালে জসিম গাজী অফিসে এসে ডাকাডাকি করেও সাকিবের কোনো সাড়া না পেয়ে বিষয়টি তার বাবা ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহতের বাবা কালাম মন্ডল বলেন, আমার ছেলে ব্যবসায় লোকসানে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে রাগ করে কুয়াকাটা গিয়েছিল। পরে আমতলী এসে টাকা চাইলে আমি দেইনি। জসিম গাজীর কাছে তাকে রাতে রাখার অনুরোধ করেছিলাম। সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে।ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিম গাজী বলেন, “কালাম মন্ডলের অনুরোধে সাকিবকে রাতে আমার অফিসে রেখেছিলাম। সকালে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিই। পরে তারা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও Read more

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

রাজধানী থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে Read more

১৪ মে: নামাজের সময়সূচি
১৪ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন