ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর দশকে সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর থেকে ইরান তার শত্রুদের সাথে প্রতিটি সংঘর্ষে সফলভাবে মোকাবেলা করেছে বলে দাবি করেছে বাহিনীটি।রবিবার আইআরজিসি এক বিবৃতিতে ইরাক যুদ্ধের মুক্ত বন্দিদের স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এই মন্তব্য করে। বিবৃতিতে বলা হয়, আজ ইরানি জাতি অভিজ্ঞতা, বিশ্বাস এবং অসীম শক্তির উচ্চতায় দাঁড়িয়ে আছে। তারা তাদের ভূমি, নিরাপত্তা এবং ভবিষ্যতের বিরুদ্ধে যেকোনো শত্রু এবং যেকোনো বিদ্বেষপূর্ণ পরিকল্পনা গুঁড়িয়ে দিতে প্রস্তুত।আইআরজিসি সাবেক যুদ্ধবন্দিদের সক্রিয় প্রতিরোধ এবং কৌশলগত আশার আসল প্রতীক হিসাবে প্রশংসা করেছে। তারা আরও উল্লেখ করেছে, এই সাবেক সেনাদের বিজয় শুধু আট বছরের যুদ্ধের ক্ষেত্রেই নয় বরং জুনে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে।আইআরজিসি জানায়, ইরানি সশস্ত্র বাহিনী জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ইরাকি আগ্রাসকদের পিছু হটতে বাধ্য করেছিল। একইসাথে, তারা ইসরায়েলি সরকারকে ২৪শে জুন যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করে, যদিও ইসরায়েল আমেরিকার অভূতপূর্ব সমর্থন পাচ্ছিল।আইআরজিসি আরও বলেছে, এই বিজয়ের একই মানসিকতা ফিলিস্তিনি প্রতিরোধের শক্তির মধ্যেও বিদ্যমান এবং এর মাধ্যমেই পশ্চিম এশিয়াজুড়ে ইসরায়েলি শাসন ও তাদের আমেরিকান মদদদাতারা বারবার পরাজিত হচ্ছে।আইআরজিসি সাবেক সেনাদের দৃঢ়তার প্রশংসা করে জানায়, তাদের এই প্রতিরোধ প্রমাণ করে যে, বিশ্বাস, জাতীয় ঐক্য এবং বিপ্লবী দৃঢ়তার শক্তি বড় বড় যুদ্ধযন্ত্র এবং সাম্রাজ্যবাদী নীতিকেও নতজানু করতে পারে।বিবৃতিতে আইআরজিসি আরও অঙ্গীকার করে যে, তারা ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি, বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি জাতির আদর্শের প্রতি অবিচল থাকবে।সবশেষে, আইআরজিসি ভবিষ্যদ্বাণী করে যে, পশ্চিমা-সমর্থিত ইসরায়েলি দখলদারিত্ব এবং আমেরিকান সামরিক দুঃসাহসিকতা থেকে আঞ্চলিক জনগণ শেষ পর্যন্ত মুক্তি পাবে। তারা বিশ্বাস করে যে, এই মুক্তি প্রতিরোধের ভূগোলকে চূড়ান্ত বিজয়ের দিগন্ত পর্যন্ত বিস্তৃত করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার Read more

মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১

মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার Read more

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের Read more

ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম Read more

নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন