রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। এর আগে তিনি একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস দেন তিনি।তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে।স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে Read more

নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল Read more

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে
নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে এক সোয়েটার কারখানার সহকারী ব্যবস্থাপকের (এএম) বিরুদ্ধে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপকের প্রত্যাহার Read more

গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন