সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। ২৪ আগস্ট নেপালকে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল। আজ আবার নেপালের মুখোমুখি হয়ে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। থৈনু মারমা একটি ও প্রীতি তিন গোল করেন।বাংলাদেশকে আজ গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৩৮ মিনিটে থৈনু একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্ণার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে।দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। উল্টো বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে স্কোরলাইন। কর্ণার থেকে বক্সে ফাকায় বল পান প্রীতি। সহজেই জালে বল পাঠান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ বিশ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামালেও স্কোরলাইনে কোনো পরিবর্তন হয়নি।চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?

সকালের নাশতায় বা দিনের অন্যান্য সময় হালকা নাশতায় অনেকেই রুটি রাখেন। এই রুটি আবার কারও গমের আটার পছন্দের, আবার কারও Read more

আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের Read more

যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে Read more

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন