চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সেই সঙ্গে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, কিশোরীর বিয়ের ইসলামি শরীয়ত মোতাবেক নিকাহ ১৫ দিন আগেই সম্পন্ন হয়। সোমবার ছিল আনুষ্ঠানিক খাওয়াদাওয়া ও কনেকে তুলে দেওয়ার দিন। এর আগেই বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।বিয়ে আয়োজনের জন্য নির্ধারিত ছিল কনের বাড়ি ও স্থানীয় তালুকদার ক্লাব। তবে অভিযান চালিয়ে ইউএনও সেটি বন্ধ করে দেন এবং মেয়েটির বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।ঘটনার সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘দুপুরে আকস্মিক ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। যাচাই করে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তিনজনের জিম্মায় তাকে দেওয়া হয়েছে।’ সোমবার বরের পরিবারকে হাজির হতে বলা হয়েছে।তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রুপালি আক্তার রুপা নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে Read more

ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রানের। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। আপাত দৃষ্টিতে দেখতে Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর
মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন