আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন রশিদ খান। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ খেলবে।ঘোষিত এ দলে ফিরেছেন গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। এ ছাড়া বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও জায়গা ধরে রেখেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে দলের বাইরে ফজলে হক ফারুকিকেও রাখা হয়েছে এ স্কোয়াডে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ৮ ফেব্রুয়ারি। আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে আজ Read more

লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীসহ লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন।সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন