ইসরায়েলের সঙ্গে গত মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর নিয়মিত অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা দেফাহর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দেফাহর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান। গত জুন মাসে সংঘাত চলাকালে ইরানের আকাশসীমায় ব্যাপক আধিপত্য দেখায় ইসরায়েলের বিমান বাহিনী।দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানে ইসরায়েল। এর পাল্টা হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী।মোসাভি বলেছেন, ‘‘আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা গোপন করার মতো কিছু নয়। তবে আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো প্রতিস্থাপন করেছেন। পূর্ব-নির্ধারিত স্থানে সংরক্ষিত যে ব্যবস্থা ছিল, তা দিয়ে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’’ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের কাছে নিজেদের উৎপাদিত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার-৩৭৩ এর পাশাপাশি রাশিয়ার তৈরি এস-৩০০ ব্যবস্থাও ছিল। তবে যুদ্ধের পর গত কয়েক সপ্তাহে ইরানে কোনও বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি দেফাহ।গত বছরের অক্টোবরে সীমিত পরিসরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর এক সামরিক মহড়ায় রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে ইরান। এই মহড়ার মাধ্যমে ইসরায়েলের ওই হামলার ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দেয় তেহরান।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা Read more

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা
হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা দাবি করে মামলা করেছেন Read more

মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১ জুন) বিকালে পৌর এলাকার Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক Read more

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক যুবক ইব্রাহিম বাবুর (৩২) লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন