চলতি আগ‌স্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি (১.২৬ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের বাকি দিনগুলোতেও এই গতি অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিট্যান্স প্রায় আড়াই বিলিয়ন ডলার ছাড়াতে পারে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে।সবশেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"আজ বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। চিরবিদায় Read more

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প
জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান, তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৭ আগস্ট) ভলোদিমির Read more

গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি
গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির নামজারি নিয়ে ব্যাপক ঘুষ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন ভূমি Read more

মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল
মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার Read more

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত
সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত

সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়।সুদানের Read more

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন