ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান, তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৭ আগস্ট) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা জানান। খবর এনডিটিভির। এছাড়া ট্রাম্প ২০১৪ সালে ওবামা প্রশাসনের অধীনে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার কথাও উল্লেখ করেছেন, এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) -এ ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন।জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে, তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’তিনি বলেন,  ‘ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না (১২ বছর আগে, কোনো গুলি ছাড়াই!), এবং ইউক্রেনেররও ন্যাটোতে যোগ দেওয়া হবে ন। কিছু জিনিস কখনও বদলায় না!!!’অন্য একটি পোস্টে, ট্রাম্প বলেছেন,  এটি  ‘হোয়াইট হাউসে একটি বড় দিন’ হতে যাচ্ছেন কারণ ইউরোপীয় এবং ন্যাটো নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠকে যোগ দেবেন।’তিনি লিখেন,  ‘আগামীকাল হোয়াইট হাউসে একটা বড় দিন। একসঙ্গে এত ইউরোপীয় নেতা কখনও আসেনি। তাদের আতিথ্য দিতে পেরে আমি সম্মানিত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত
প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।রবিবার (২০ এপ্রিল) এ Read more

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের
জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও Read more

‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’
‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’

জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির Read more

বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর নাম রয়েছে। তার ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন