চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইনার মঙ্গোলিয়ার একটি নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সেখানকার বায়ান্নুর শহরের অন্তত ১৩ জন বাসিন্দা বন্যার পানিতে ভেসে গেছেন। ইনার মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হিসেবে মনে করা হয় ওই শহরটিকে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে ৭০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ শুরু করেছেন। সেখান থেকে ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।চীনে সাধারণত জুলাই মাস থেকে টানা চরম বৈরী আবহাওয়া শুরু হয়। মৌসুমী বায়ুর প্রভাবে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল স্বাভাবিকের তুলনায় ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী এই আবহাওয়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট বলে আবহাওয়াবিদরা মন্তব্য করেছেন। ওই অঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শত শত কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।বায়ান্নুর চীনের গুরুত্বপূর্ণ জাতীয় শস্য ও তেল উৎপাদন কেন্দ্র। একইসঙ্গে ভেড়া প্রজনন ও প্রক্রিয়াজাতকরণেরও প্রধান কেন্দ্র হিসেবে শহরটির পরিচিতি রয়েছে।অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে সাড়ে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শনিবার শেষ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে কৃষি বিষয়ক কর্মকর্তারা মাছ ধরার নৌকাগুলোকে বন্দরে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।এছাড়া চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শুক্রবার একটি উৎসবে অবকাঠামো ভেঙে পড়ে দু’জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। এর আগে, গত মাসের শেষের দিকে দেশটির রাজধানী বেইজিংয়ে ভয়াবহ বর্ষণে অন্তত ৪৪ জন নিহত হন। বেইজিংয়ে আকস্মিক ওই বন্যায় ৭০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী অপবাদে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা!
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী অপবাদে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাসিক Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার
টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে শ্রবন ও বাক প্রতিবন্ধী নারী হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পিবিআই।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন