জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি করকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি করকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রবিবার বেলা ১১টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গংরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান। বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (০৪ Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ
নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ

নওগাঁর মহাদেবপুরে উপজেলার আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ প্রায় আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন