চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ও তেল উদ্ধারসহ ছিনতাইচক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকার আরাকান সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকালে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং—চট্ট মেট্রো-ম-১১-১৩৩৫) ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য রওনা দেয়। গাড়িটি শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি ঘেরাও করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গাড়িসহ তেল ছিনতাই করে নিয়ে যায়।ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ও ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। এ সময় সুজন দত্ত (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব শিহরা পশ্চিম কন্যাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ দত্তের পুত্র।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকার সামনে ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ও ১৩৫২ লিটার সয়াবিন তেলসহ মূল হোতাকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর
পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর

পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:স্বত্তা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক Read more

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন