ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৩টি চার।যদিও ইনিংসের শুরুতে ধীরস্থীর ছিলেন কক্স। প্রথম দুই বলে কোনো রানই করতে পারেননি তিনি। তাছাড়া শুরুর আট বলে তিনি সংগ্রহ করেছিলেন মাত্র ৮ রান। এরপর আমূল বদলে যান কক্স। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান কক্স। মাত্র ২৯ বলেই করলেন ৮৬ রান। দ্য হান্ড্রেডের ইতিহাসে এটি অন্যতম বিধ্বংসী ইনিংস।কক্সের এই ইনিংসের কল্যাণে নির্ধারিত ১০০ বল শেষে ওভাল ইনভিনসিবলস তোলে ৪ উইকেটে ২২৬ রান। যা হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে ২০৮ রান তুলেছিল ম্যানচেস্টার অরিজিনালস। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন কক্স। দ্য হান্ড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা। ২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল Read more

ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ
ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন