ঈদ উদযাপন শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই কোন যানজট। ফলে ভোগান্তি ছাড়াই লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।ঢাকামুখী যাত্রী লাখী আক্তার বলেন, ঢাকায় যাওয়ার জন্য কুষ্টিয়া থেকে সকালে রওনা দিয়েছি। সড়কে কোথাও কোন ভোগান্তি হয়নি। ভালোভাবে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। ঘাটেও কোন ভোগান্তি পোহাতে হয়নি এখন লঞ্চে উঠেছি।ঢাকামুখী যাত্রী কুদ্দুস আলম বলেন, গরমের কারণে সকাল সকাল ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। ঘাটে কোনও রকম ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠেছি। ঈদরে পূর্বেও ভোগান্তি ছাড়াই ভালোভাবে বাড়িতে গিয়েছিলাম।বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, এই নৌরুটে বর্তমান ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। লঞ্চ ঘাটে আজকে যাত্রীর চাপ অনেক বেশি।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে আজ ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। সকাল থেকেই যাত্রীদের চাপ অনেক বেড়েছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন ফেরিতে পারাপার হচ্ছে।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দৌলত‌দিয়া ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পু‌লিশ সদস্য কাজ করছেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ Read more

স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ Read more

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। Read more

গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন