ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর দিঘারকান্দা ঢাকা-বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, পণ্যবাহী বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে যাত্রী পরিবহণ করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ টি মামলায় মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এসময় অভিযান পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফফাত হাশেম। অভিযানেকালে তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বিআরটিএ ময়মনসিংহ সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম ঈদের পূর্ব থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে। এরই অংশ হিসাবে আজ এই অভিযান চালানো হয়েছে।তিনি আরও জানান, অভিযানকালে বাস কাউন্টারের দায়িত্বরত কর্মচারী, বাস চালক ও যাত্রীদের সাথে কথা বলে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যাত্রী সাধারন স্বস্তি প্রকাশ করেছেন। তারা কোন অতিরিক্ত ভাড়া দিচ্ছেন না এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। এছাড়া বাস ও কাউন্টার সমূহে ভাড়ার তালিকা প্রদর্শন এর বিষয়ে নজরদারি করা হচ্ছে।অভিযানকালে বিআরটিএ’র কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের
ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের

ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১৬ মে) রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প Read more

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সঙ্গে একইদিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত
বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত একটি বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও Read more

৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন