কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পড়ে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬টি টিনের ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধশতাধিক হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউয়ের রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল Read more

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার দুপুরে রাজধানীর Read more

নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ Read more

চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন