রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয়-বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ; শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।অনুমোদিত প্রকল্পগুলো হলো- কৃষি মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বাপবিবো’র বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩ / ১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প।শিল্প মন্ত্রণালয়ের ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত) ’; শিক্ষা মন্ত্রণালয়ের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘৫টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) ’; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প’; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (থার্ড রিভাইসড) ’ এবং ‘বান্দরবান পৌরসভা ও বান্দরবান জেলার ৩টি উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন (১ম সংশোধিত) ’ প্রকল্প।এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে
ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে

গত এক সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে। এর ফলে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মেগা)’ Read more

বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ
বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি জব্দের আদেশ Read more

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানার কারণে তারা এ তালা ঝুলিয়ে Read more

নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"আজ বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। চিরবিদায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন