মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে খান মঞ্জিলের পঞ্চম তলায় ওমর বিন খাত্তাব (রাঃ) মাদরাসার এ ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) মান্নতের গরু মাদরাসায় দান করেন। ওই গরুটি ছয়তলায় নিয়ে জবাই করা হয়। পরে মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনরা মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতের মামা মো. রমজান আলী অভিযোগ করে বলেন, ‘আমাদের রাত তিনটার দিকে জানানো হয় ইশতিয়াক বিদ্যুতায়িত হয়েছে। কিন্তু আমরা জানতে পারি, আসলে রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে এবং দীর্ঘ সময় পর হাসপাতালে নেওয়া হয়। এত দেরি কেন হলো, সেটা তদন্ত করা প্রয়োজন। আমাদের সন্দেহ, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘একটি মাদ্রাসায় কোমলমতি শিশুদের দিয়ে গরু জবাইয়ের মতো কাজ করানো অমানবিক। আমরা সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু লাশ হয়ে ফিরতে হবে। এর সুষ্ঠু বিচার চাই।’ সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ Read more

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন