পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১ জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপ্রত্যাশিতভাবে সরু। তারপরেও গাড়ির চালকরা বেপরোয়া ভাবে চলাচল করে। বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। র‌বিবার (১ জুন) রাত সা‌ড়ে ৮টায় বরিশাল রিপোর্টার্স Read more

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল তৈরি ও সরকারি দপ্তরের নকল সিল ব্যবহারের অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (২২ অক্টোবর) Read more

জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু
জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া Read more

ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (০১ জুন) বেলা তিনটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন