গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল তৈরি ও সরকারি দপ্তরের নকল সিল ব্যবহারের অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহানগরের জয়দেবপুর রাজদিঘির পশ্চিমপাড় চেয়ারম্যানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম সোহেল রানা।পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে জাল দলিল, নকল সিল ও বিভিন্ন সরকারি দপ্তরের নথি তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, সরকারি কর্মকর্তাদের নকল সিল ও বিভিন্ন নথি উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, এই কাজে তার সঙ্গে আরও একজন দলিল লেখক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।অভিযানে সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে-সমতলে আটকে আছে সাড়ে ৯ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্ববাসীর করুণার চোখ এখন আর তেমন একটা পড়ে Read more

সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ

দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন