ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদ আরিফ (১৮) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।গত ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আরিফের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সেই মামলার ১৪ নম্বর আসামি।যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার কাজিম উদ্দিন ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের Read more

টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ
টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের টঙ্গী ময়দানে Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

আজ বিশ্ব শাড়ি দিবস
আজ বিশ্ব শাড়ি দিবস

কথায় বলে, ‘শাড়িতে নারী’। বাঙালি নারীর নাকি আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়ি গায়ে জড়ালে। আপনি যদি একজন শাড়িপ্রেমী হয়ে থাকেন Read more

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন