দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কাও রয়েছে।শক্তিশালী এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। মূলত রিপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী, সংকীর্ণ স্রোত যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, ঝড়টি রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে উঠেছে এবং “বিস্ফোরকভাবে গভীর ও তীব্র” আকার নিয়েছে। অবশ্য গত শুক্রবার পর্যন্ত এটি ট্রপিক্যাল স্টর্মই ছিল।বিবিসি বলছে, অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি) বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।এছাড়া এই ঘূর্ণিঝড়টি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার পূর্বাভাস নেই।সংবাদমাধ্যমটি বলছে, হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি অর্জন করেছে। মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতি অন্তত ৩৪ মাইল বেড়েছে। শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল বাতাস থেকে তা বেড়ে ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার হয়েছে বলে জানান ব্রেনান।চলতি সপ্তাহে অ্যারিন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ব্রেনান। এর মধ্যে ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিকে প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দরগুলোতে এবং সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেনের পূর্বাভাস দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) Read more

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে দুপুরবেলা স্ত্রীকে হত্যার করে একইদিন রাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি Read more

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

মুন্সিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪ কেজি গাঁজাসহ মো. ফয়সাল গিয়াস উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৬ Read more

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন