ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেছেন। খবর আনাদুলুর।ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার, দক্ষিণের বিয়ারশেবা ও উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন।এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারে। এসব স্থানে গাজার বন্দিদের স্বজনরা বক্তব্য দেন। তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার আহ্বান জানান।বন্দিদের পরিবার ও ইসরায়েলি বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন। তাদের মতে, তিনি বন্দি মুক্তির বদলে নিজের জোট সরকার টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন।সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দি আছেন ১০ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব কারাগারে ব্যাপকভাবে নির্যাতন, খাবার সংকট ও চিকিৎসা অবহেলার কারণে অসংখ্য বন্দি মারা গেছেন।আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের  অক্টোবর থেকে গাজায় ভয়াবহ যুদ্ধ চালিয়ে আসছে। সেখানে এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬১ হাজার ৯০০।এরই মধ্যে গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট
নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট। প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় Read more

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট
গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন