স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে দাবি করেছে। সেই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।’এদিকে বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তিনি আরও বলেন, ‘কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেয়া হবে না।পলিথিন ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করুন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?
‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?

দীর্ঘদিন ধরে কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। আমেরিকার সঙ্গে কিউবার লড়াই মূলতঃ অর্থনৈতিক ও আদর্শগত।

মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরায় আলোচিত ব্যবসায়ী আলাউদ্দীন হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন