পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর চন্দ্রাইল স্কুল বাজারে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলেন- বাহার চৌকিদারের চা-পান ও কসমেটিকসের দোকান, রুবেল খানের কসমেটিকসের দোকান, অলিউল্লাহ খানের কম্পিউটার ও ফটোকপির দোকান এবং খোকন গাজীর চায়ের দোকান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে রেজাউল গাজীর কীটনাশকের দোকান, হাফেজ গাজীর ফার্মেসী ও আনোয়ার গাজীর টেইলার্সের দোকান।স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে মসজিদের তবলিগ জামায়াতের সদস্য মো. সোহেল চিৎকার করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। স্থানীয়রা বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত দোকানদার বাহার চৌকিদার বলেন, ‘আগুনে আমাদের সব মালামাল পুড়ে গেছে। আমাদের সর্বনাশ হয়ে গেল। আমরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাই। দোকানের আয় দিয়ে আমাদের সংসার চলতো।’এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘দোকানঘরসহ সব মালামাল পুড়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দেব।’গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার মো. কামাল হোসেন জানান, রাত ৩টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যে খবর পান স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু এরই মধ্যে দোকানগুলো ভস্মীভূত হয়। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।মঙ্গলবার (৮ জুলাই) করাচির Read more

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে Read more

পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার
আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং বৈরাগ মোহাম্মদপুর Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন