ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি।ট্রাম্প বলেন, ‘আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে।’চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ব্যাপক অগ্রগতি হয়েছে। কিন্তু আমরা তা সেখানে পেলাম না।’যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনিও আন্তরিকভাবে আগ্রহী।’ এই যুদ্ধকে ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে।’বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে।’ তবে মূল কারণগুলো বলতে কী বুঝিয়েছেন, তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি।ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা না দেয়ার পথ বেছে নেবেন বলে আশা করছি।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘শুভ কামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।’ একই সঙ্গে তিনি বলেন, ‘উভয়পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু

প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের Read more

অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক
অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক

অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে Read more

গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

আজ বিশ্ব শাড়ি দিবস
আজ বিশ্ব শাড়ি দিবস

কথায় বলে, ‘শাড়িতে নারী’। বাঙালি নারীর নাকি আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়ি গায়ে জড়ালে। আপনি যদি একজন শাড়িপ্রেমী হয়ে থাকেন Read more

গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার
গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন