যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একযোগে দেশের বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার ৭৩ জন উপকমিশনার ও ৮৭ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।বেনাপোল কাস্টম হাউসের উপকমিশনার মির্জা রাফেজা সুলতানাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তাস্থলে এখনো কাউকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি।বেনাপোল সহকারী কমিশনার প্রকাশ দে কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে, রাজন হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে, সাজিদ মাহমুদ কৌশিককে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, আবু সালেহ আব্দুন নূরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্টগ্রামে, আসিবুল হককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এবং দয়াল রায়কে মূল্য সংযোজন কর নিরীক্ষা (গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ঢাকায় বদলি করা হয়েছে। এই ৬ জন সহকারী কমিশনারের বিপরীতে বিভিন্ন স্থান থেকে বেনাপোল কাস্টমস হাউজে নতুন ৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।এদের মধ্যে উপকমিশনারকে ১৪ আগস্ট ও সহকারী কমিশনারদের ২১ আগস্টের মধ্যে বদলীকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা Read more

দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক Read more

পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন
পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুইশ’ টাকা না পেয়ে অপূর্ব চন্দ্র দাস (২০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই Read more

স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ Read more

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন