মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের পানাইজুরী গ্রামের মশাইল খালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ খান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কলতলা গ্রামের মাহবুব খানের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি।স্থানীয় সূত্রে জানা যায়, মশাইল খালের উপর নির্মাণাধীন ব্রিজে ইলেকট্রিক ঝালাইয়ের কাজ করছিলেন সোহাগ। কাজ করার সময় অসাবধানতাবশত আর্থিং লাইন এবং মূল বিদ্যুৎ লাইন একসাথে হয়ে যায়। এতে সোহাগের ডান হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তিনি খালে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এবং তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সোহাগের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান
মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান

নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে Read more

হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন