ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) হৃদরোগ ও ফুসফুসে পানি জমার জটিলতায় মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।লিজা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক। তাঁর বাড়ি নাটোরে।সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর হৃদপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার বিষয়টি শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বলেন, ‘বিষয়টি অনেক দুঃখজনক। ওই শিক্ষার্থী বিষয়টি জানতো না যে, তার হার্টে টিউমার রয়েছে। গত বৃহস্পতিবার রাতে পরিবারকে জানানো হয়েছে, উনারা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে হলে কিছুক্ষণের জন্য আনা হবে এবং সেখান থেকে তার গ্রামের বাসা নাটোরে নিয়ে যাওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা হারালেন এবাদত হোসেন
বাবা হারালেন এবাদত হোসেন

এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে
কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে

নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড়ে বর্ষার চোখ জুড়ানো Read more

কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে। বুধবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন